যা যা লাগবে
পাঁকা আম-১টা
চিনি-১ টেবিল চামচ
মিষ্টি দই-১ কাপ
পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা)
এলাচ গুঁড়ো-১চিমটি
যেভাবে বানাবেন
আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে ফেলুন। এবারে দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন। সবশেষে গ্লাসে ঢেলে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন
