মিষ্টি বিস্কুট Sweet Biscuit



উপকরন

১) বাটার ১০০গ্রাম ২
২) ময়দা ২ কাপ
৩) চিনি পাউডার, গুড়াচিনি পোনে এককাপ।
৪) ডালডা ৫০ গ্রাম গ্রেট করে নিতে হবে,
৫) ভেনিলা অাধা চাঃ
৬) ডিম ২ টা
৭) গুড়াদুধ ১ টেবিলচামচ
৮) বেকিংপাউডার অাধা চাঃ।

প্রস্তুতপ্রনালী

প্রথমে... বাটার + ডালডা গ্রেট করা + চিনি + ডিম সব একসাথে বিট করতে হবে। খুব ভাল করে
তারপর একটা চালনিতে ময়দা... বেকিংপাউডার, গুড়াদুধ চেলে ঔই মিশ্রনে হাত দিয়ে মাখাতে হবে চেলে দিবেন।
এবার মাখানো হয়ে গেলে পলিথিনে ডোটাকে বেলতে হবে,
তাহলে সহজে উঠে অাসবে।
হার্ট কুকিজের জন্য হাফ মাখানো ময়দায় কোকোপাউডার মিশাবেন।
তার পর পাশা পাশি দুটো ডোকে রেখে বেলে কুকিজ কাটার দিয়ে কেটে একটা ট্রেতে তেল মাখিয়ে তার উপর সুন্দর করে সাজিয়ে,
অারেকটা ডিম ভেঙে ফেটে নিবেন তার পর কুকিজ গুলোর উপরে ব্রাস করে নিবেন।
যে গুলো তে বাদাম দিয়েছি সেগুলোকে কাঁচা বাদামকে মাইক্রোতে ৪ মিনিট ভেজে নিয়ে ঠান্ডা করে চোকলা ফেলে রুটির বেলার পিরিতে ভেঙে নিয়েছি।

অাপনার পছন্দ মত কুকিজ কেটে তার উপর ডিম ব্রাস করে ভাঙা বাদাম গুলো দিয়ে দিন সুন্দর করে।
এবার ওভেন প্রিহিট করেন ৫ মিনিট ২০০ ডিগ্রী তাপে তারপর
যখন কুকিজ গুলো ভিতরে দিবেন তখন ১৪০ ' ডিগ্রি তাপে ১৫/ মিনিট দিবেন মাঝের তাকে।
১৫ মিনিটে একদম হয়ে যায়.. বের করবেন তখন কিন্তুু নরম থাকবে ভয় পাবার কিছুই নাই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট