চিকেন ফ্রাইড রাইস ( Chicken fried Rice)



উপকরণ: 

চাল ১/২ কেজি,
পিয়াজ কুচি ১ কাপ,
রসুন আদা কুচি ১ টেবিল চামচ
হাড়ছাড়া চিকেন ফিংগার কাট ১ কাপ
চিংড়ি ৩/৪ টি
বরবটি মিহি কুচি ১/২ কাপ,
গাজর জুলিয়ান কাট ১/২ কাপ
কাচামরিচ ঝাল অনুযায়ি,
সয়াসস ২ টেবিলচামচ
তেল ২টেবিল চামচ
লবন স্বাদমতো
গুলমরিচের গুড়ো পছন্দমতো
টেষ্টিং সল্ট ১/২ চা চামচ
চিনি ১ চা চামচ
ডিম ৪টি
কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য

প্রণালী: প্রথমে চিকেন ও চিংড়ি মাছকে লবন, অল্প ডিম ও কর্ণফ্লাওয়ার দিয়ে মেরিনেট করে তেলে ডিপ ফ্রাই করবেন, চালকে ঝরঝরা করে রান্না করবেন,তারপর একটি কড়াইতে পেয়াজ কুচি দিয়ে একটু ভেজে রসুন ও আদা কুচি দিয়ে ডিম ফেটে দিবেন,ডিম হয়ে এলে বরবটি গাজর দিবেন,বরবটি সেদ্ব হলে ভাত দিবেন,তারপর একে একে টেষ্টিং সল্ট গুলমরিচ,চিনি,কাচামরিচদিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচড়া করবেন...।নামানোর আগে সয়সসস দিবেন


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট