প্রথম মিলনের ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন

                        প্রথম মিলনের ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন



স্ত্রীর সাথে প্রথম মিলনের সময় অনেক পুরুষই দেখা যায় তাঁকে একান্তে পেয়েও হতাশা-দ্বিধায় ভোগেন। কারণ, তিনি ভাবেন যে সে কি তাঁর সঙ্গিনীকে সুখী করতে পারবেন কী না। ফলে দেখা যায় তার কনফিডেন্সই হারিয়ে বসেন। তাই এক্ষেত্রে আপনাকে প্রথম মিলনে এইসব বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন।

১. অযথা হতাশ হবেন না। দ্বিধায় ভুগবেন না। মনে রাখবেন, আপনি বিদেশি পর্ণ ফিল্মের ক্যারেক্টার নন। আপনার যৌন ক্ষমতাও আর পাঁচটা পুরুষের মতই। সঙ্গিনীকে একান্তে  পেলে এটা মাথায় রাখবেন।

২. আপনার সঙ্গিনী কিন্তু আপনার চেয়েও বেশি কল্পনাপ্রবণ। তিনি আপনার সঙ্গে মিলনের আগে বহুবার সে কথা তিনি মনে মনে ভেবে ফেলেছেন। আপনার সঙ্গে শয্যায় সে সবের পুনরাবৃত্তি করছেন মাত্র।

৩. শুধু ফোরপ্লে করে থেমে যাবেন না। কারণ, এতে আপনার স্ত্রী বা সঙ্গিনী হতাশ হতে পারেন। কাজের চাপ থাকবেই, কিন্তু নিজের সঙ্গিনীকে আপনি কতটা ভালবাসেন তা চেপে রাখবেন না।

৪. নিজের বাহ্যিক সৌন্দর্যে মন দিন। সিনেমায় যতই দেখাক, একগাল খোঁচাখোঁচা দাড়ি দেখে নায়িকারা ছুটে আসছেন, বাস্তবে অনেকসময়ই তা হয় না। বিশেষত শয্যায় আপনার স্ত্রী মোটেও পছন্দ করবেন না কোনও গভীর মুহূর্তে আপনার গালের ধারালো দাড়িতে আঘাত পেতে। রাতে আগে ব্রাশ করতে ভুলবেন না যেন।

৫. রতিক্রিয়ার সময় অন্য কথা মনে আনবেন না। কারণ, মুখ হল মনের আয়না। আপনার মন অন্য কিছু ভাবছে, এরকমটা হলে আপনি মুখে তা প্রকাশ পাবেই।

৬. মিলনের প্রাক মুহূর্তে এমন কিছু করবেন না যা আপনাকে ও আপনার স্ত্রী-সঙ্গিনীকে অস্বস্তিতে ফেলে দেয়। আপনি সবরকম শৃঙ্গারে অভ্যস্ত না হতেই পারেন। সেটা আপনার স্ত্রী-সঙ্গীকে বোঝান। তিনি নিশ্চয় বুঝবেন।

৭.  গভীর মুহূর্তে আপনার স্ত্রী হঠাৎ থেমে যেতে পারেন এই আশঙ্কা করবেন না। তাহলে কিন্তু আপনি মোটেও স্বাচ্ছন্দ্য হতে পারবেন না।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট