স্তন ক্যান্সারের পূর্বাভাস দিতে তৈরি হলো অত্যাধুনিক ‘ ব্রা’

             স্তন ক্যান্সারের পূর্বাভাস দিতে তৈরি হলো অত্যাধুনিক ‘ ব্রা’



* এবার মেয়েদের স্তন ক্যান্সারের পূর্বাভাস দিতে এক মার্কিন কোম্পানি তৈরি করল হাইটেক ব্রা৷ কোম্পানির দাবি এই অন্তর্বাসটি স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থার সন্ধান করতে পারে৷ আদতে ওই কোম্পানি এই অন্তর্বাসে এক ধরণের হাইটেক সামগ্রী ব্যবহার করেছে যা স্তন ক্যান্সার চিহ্নিত করতে সক্ষম৷
স্তন ক্যান্সার যদি প্রাথমিক স্তরে ধরা পড়ে তবে এটিকে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যেতে পারে৷ এখনও পর্যন্ত এই রোগের ক্ষেত্রে ম্যামেগ্রামের উপরেই ভরসা করতেন চিকিৎসকেরা৷ কিন্তু দেখা গেছে ম্যামোগ্রামে ধরা পরার প্রায় ছয় বছর আগে থেকেই মানবী শরীরে দানা বাঁঝতে শুরু করে স্তন ক্যান্সার।

মার্কিন এই কোম্পানি মনে করে, সেন্সর যুক্ত এই অন্তর্বাস প্রাথমিক অবস্থাতেই স্তন ক্যানসারের কথা জানাতে পারবে ফলে এই রোগের চিকিৎসা অনেক তাড়াতাড়ি শুরু করা সম্ভব হবে৷ এই কারণেই ব্রায়ের ভিতরের অংশে সেন্সর লাগানো হয়েছে৷ এর ফলে ক্যানসার জনিত টিউমারের পাশাপাশি রক্ত কোষের তাপমাত্রা কোন পরিবর্তনও এটি ধরতে পারবে৷ এই সেন্সরে এমন সফটওয়্যার লাগানো রয়েছে যা স্তনে উপস্থিত টিউমারের অবস্থানের জানান দিতেও সক্ষম৷

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট