যেভাবে সুস্থ যৌনজীবন নিশ্চিত করবেন বিয়ের আগেই



প্রত্যেক মানুষে তার বিয়ের আগেই সুস্থ যৌনজীবন নিশ্চিত করা উচিত। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতে লজ্জা পেলে চলবে না। বিয়ের পর সুন্দর যৌন জীবন ও সুস্থ বাচ্চার বাব-মা হতে বিয়ের আগেই বর-কনেরা নিজেদের রক্ত পরীক্ষা করান । যদিও আমরা এই অনেকেই করি না। কিন্তু আধুনিক যুগে এটির প্রয়োজন রয়েছে। জন্মতারিখ, ঠিকুজি মেলানোর পাশাপাশি রক্তপরীক্ষাও হয়ে উঠেছে বিয়ের অনিবার্য অঙ্গ৷ কেননা-

১) এই রক্ত পরীক্ষার প্রধান উদ্দেশ্যই হল যে, ভবিষ্যতে সন্তান সুস্থ হবে কি না তা দেখা। তাই হবু মা ও বাবার নির্দিষ্ট কিছু রক্তপরীক্ষা করানো প্রয়োজন।

২) এছাড়াও থাইরয়েড, সুগার, থ্যালাসেমিয়া, এসটিডি (সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ), হেপাটাইটিসবা টিউবারকিউলোসিসের মতো সমস্যা রয়েছে কি না তা জানার জন্য বিয়ের আগে রক্তপরীক্ষা আবশ্যক৷যদি কেউ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা মেজর হন, তাহলে সে কীরকম জীবনসঙ্গী খুঁজবে এবং ভবিষ্যতে সন্তান পরিকল্পনা করতে পারবে কি না, বা সন্তান জন্মালেও সে কতটা সুস্থ হবে, সে সম্পর্কে আগে থেকে অভিজ্ঞ চিকিৎসকের গাইডলাইন থাকলে ভালো হয়।

৩) বিয়ের পরে কন্ট্রাসেপশন খাওয়া যেতে পারে কি না, কিংবা এতে কোনও অ্যালার্জি রয়েছে কি না, তা জানতে আগে থেকে রক্তপরীক্ষার প্রয়োজন রয়েছে বই কী!

৪) যদি পেলভিক ইনফ্লেমেটারি ডিজিজের মতো কোনও যৌনসমস্যা থাকে, তাহলে কিন্তু সন্তান পরিকল্পনার সময় তা টের না পাওয়া গেলে পরে মারাত্মক জটিল হতে পারে পরিস্থিতি৷ তাই কোনওরকম ইগো বা ভুল বোঝাবুঝির অবকাশ না রেখে, বিয়ের আগেই করিয়ে নিন প্রয়োজনীয় চেকআপ। পরে আফশোস করার থেকে সময় থাকতে থাকতেই সতর্ক হন।

৫) তাছাড়া দুজনের ব্লাডগ্র“প এক রকম না হওয়াই বাঞ্ছনীয়। তাই আগে থেকেই রক্তপরীক্ষা করিয়ে দেখে উচিত কার রক্তের কী গ্রুপ।

৬) এছাড়া ভবিষ্যতে যদি কোনও অসুখে বা দুর্ঘটনায় হঠাৎ করে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ব্লাড গ্রুপ জানা থাকলে বাড়ির লোককে খুব একটা সমস্যায় পড়তে হয় না।

৭) টিসি. ডিসি, ইএসআর , কোলেস্টেরল, আরএইচ ফ্যাক্টর, এইচআইভি, আয়রন লেভেল ইত্যাদি কিছু রুটিন পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয়েরই করানো উচিত। তাহলে প্রথম থেকেই একটা মেডিকেল হিস্ট্রি থাকবে।

৮) সর্বোপরি অনেকেই হয়তো বংশানুক্রমিক ভাবে কোনও রোগে আক্রান্ত। কিন্তু কোনও লক্ষণ না থাকায়, তা জানতে পারেননি৷ বিয়ের আগে এই সবকিছুই জেনে নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট