বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের পর চলে আসে পরিপূর্ণ জীবনের একটি অধ্যায়। বিয়ের মাধ্যমে অন্য একটি মানুষকে নিজের জীবনে জড়িয়ে নিজের সকল অপূর্ণতা দূর করার স্বপ্ন থাকে সবার মাঝে। কিন্তু বিয়ের পর জীবনের এই অপূর্ণতা দূর করে সুখী জীবনযাপন করতে আগে প্রয়োজন নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আসুন তা একনজর দেখে নেই-
* আর্থিক সচ্ছলতা : বিয়ের পূর্বে নিজের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ ভালো করে খতিয়ে দেখা উচিত। কারণ বিয়ের পড়ে আপনার জীবনে আরও অনেক নতুন মানুষ যোগ হবেন যাদের প্রতি আপনার অনেক দায় দায়িত্ব থাকবে। সেই সকল দায় দায়িত্ব এবং চাওয়া পাওয়া পূরণের জন্য যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন তা বিয়ের পূর্বে বিবেচনায় আনা উচিত।
* নিজের মূল্য : নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা মানে হলো আপনি অন্য আরেকজনকেও নিজের মতোই ভাববেন। এবং নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে যে মানুষটির সাথে জড়াবেন তার অপর বেশি নির্ভরশীল থাকবেন না। এতে করে সম্পর্কে আশা থাকবে অনেক কম এবং আশা ভঙ্গের কষ্টও কম হবে।
* সঙ্গীকে সময় দেয়ার মনমানসিকতা : আপনি আপনার সঙ্গীকে চাইলেই সময় দিতে পারছেন না তাহলে আপনাদের মধ্যকার সম্পর্ক গভীর হওয়ার সুযোগই পাবে না। সময় অনেক বড় একটি ব্যাপার। আপনার সঙ্গী অবশ্যই আপনার কাছ থেকে সময় আশা করবেন।
* নিজের একটি বন্ধুমহল : ভালো বন্ধু আপনার জীবনের সিদ্ধান্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনার ভালো বন্ধুটি আপনার অনেক ভুল ধরিয়ে দিতে পারবেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয় না।
* পূর্বের সম্পর্ক ভুলে যাওয়া : মানুষের অতীত থাকতেই পারে। কিন্তু নিজে সৎ থেকে নিজের পূর্ববর্তী সকল ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ।
* নিজের ওপর নিয়ন্ত্রণ : রেগে গেলে কিংবা আবেগি হয়ে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই মনমানসিকতা যদি না থাকে তবে সম্পর্কে যাবেন না।
* সমঝোতার মনোভাব : বিয়ের সম্পর্ক পুরোটাই দুপক্ষের সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় গভীর হয়। এক পক্ষের ছাড় এবং সমঝোতায় কখনোই সুখি জীবন যাপন সম্ভব নয়।
