যে কারণে ভেঙ্গে যেতে পারে আপনার ভালোবাসার সম্পর্কটি!


কারো সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যেমন অনেক ক্ষেত্রে কঠিন ঠিক তেমনি খুব সহজই ভেঙ্গে যেতে পারে আপনার সেই ভালোবাসার সম্পর্কটি মুহূর্তের মধ্যে কিছু কথার কারনে। একটি সম্পর্কের মধ্যে অনেকে সময় কিছু কঠিন সময় যায় যেমন ঝগড়া বিবাদ বাধতে পারে যেকোন কারণেই। আর এমন সময় রাগে কিছু কথা বলা একেবারেই উচিত নয়। কারণ পরে হয়তো এসব কথার জন্য আপনার ভালোবাসার মানুষটির সাথে সারাজীবনের জন্য সম্পর্কটি শেষ হয়ে যেতে পারে। চলুন দেখে নেই সেই কথা গুলো কি-

* প্রেমিক/প্রেমিকাকে অন্যের সাথে তুলনা করা: অনেকেই প্রেমিক-প্রমিকা আছেন যারা ঝগড়ার মুহূতে অন্যজনের প্রেমিক/প্রেমিকার সাথে নিজেদেরকে তুলনা করতে থাকে। আবার অনেকই আছেন রাগের মাথায় বলে ফেলে আমার পূর্ব প্রেমিক/প্রেমিকা তোমার থেকে ভালো ছিল ইত্যাদি। এটি কিন্তু কখনই করা উচিত নয়। কারণ এই কথায় সহজেই ভেঙ্গে যেতে পারে আপনার সম্পর্কটি।
* তার সামর্থ্য নিয়ে কথা বাল: আপনি যাকে ভালোবাসেন তাঁর সার্মথ্য যেমন সে কি করতে পারবে, কি করতে পারবে না, তার দ্বারা এইটা হবে না, ইত্যাদি কথা না বলাই উচিত। অনেকর কাছে এই কথাগুলো খুবই অপমানজনক মনে হয়।
* উপার্জন নিয়ে অপমান করা: ঝগড়ার সময় বা কখনও কখনও কথায় কথায় অনেকেই বলে ফেলে ‘তুমি যে টাকা উপার্জন কর, এর চেয়ে বেশি তো আমিই উপার্জন করতে পারি’ অথবা বলে থাকে এর থেকে বেশি তো আমার সাপ্তাহিক হাত খরচ’ ইত্যাদি বলে অপমান করে থাকে। এসব কথা কাউকে একবার বলে ফেললে সারাজীবন মনে থেকে যায়। ফলে একসময় আপনার সম্পর্কটাই ভেঙ্গে যেতে পারে এর কারণে। তাই এসব কথা না বলাই উচিত।
* ঝগড়ার সময় অশালীন ভাষায় কথা বলা: সামন্য একটা ঝগড়াতে কিন্তু ভালোবাসার সম্পর্কটা শেষ হয়ে যায় না। হয়তো দেখা যায় সামান্য ঝগড়া কয়েক দিন পর এমনিতেই মিটে যায়। তাই ঝগড়ার সময় রাগের মাখায় এমন কোনো অশালীন ভাষা ব্যবহার করা উচিত নয় যেটা আপনার সম্পর্কটা সারাজীবনের জন্য ভেঙ্গে দিতে পারে।
* পুরোনো প্রেম নিয়ে খোঁচা দেয়া : অনেকেরই পুরানো প্রেম থাকতেই পারে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তাকে কথায় কথায় পুরোনো প্রেম সম্পর্কটি নিয়ে খোঁচা দেয়া মোটেও উচিত নয়। এমনকি নিজের অতীত প্রেম থাকলে সেটি নিয়েও কথা তুলবেন না। এটি আপনার সম্পর্কে জন্য খারাপ কিছুই নিয়ে আসবে।
* পরিবার সম্পর্কে কটূক্তি করা: নিজেদের মধ্যের ঝগড়াটা নিজেদের ভিতরেই রাখার চেষ্টা করুন। রাগের মাথায় একজন আরেকজনের পরিবার নিয়ে কটূক্তি করা ঠিক না। কারণ কেউ নিজের পরিবার সম্পর্কে কোনো প্রকার খারাপ মন্তব্য শুনতে রাজি না। ভালোবাসার মানুষটির পরিবারকেও ভালোবাসা শিখুন।
* বিপরীত লিঙ্গের কারো সুনাম করা: আপনার প্রেমিক/প্রেমিকার সামনে অন্য কোনো বিপরীত লিঙ্গের কারো অতিরিক্ত সুনাম না করাই ভালো। এতে তার খারপ লাগতে পারে। কারণ ঈর্ষা জিনিসটা কম বেশি সবার মধ্যেই রয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট