উপকরণ :
ঠান্ডা দুধ-২ কাপ,
পানি -১/২ কাপ,ইন্সট্যন্ট কফি পাউডার-৩ চা চামচ,
চিনি-২ টেবিল চামচ,
ক্রিম-২ টেবিল চামচ,
বরফ কুচি।
প্রস্তুতপ্রণালী : এক চামচ জলে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি জল গরম করে ফুটন্ত জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে কফি ও ঠান্ডা দুধ ভাল করে ব্লেন্ড করে নিন। ওর মধ্যে ১ টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভাল করে ব্লেন্ড করে লম্বা কাচের গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও এক চিমটে গুঁড়ো কফি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন কোল্ড কফি।
