উপকরণ : সেমি সুইট চকোলেট – ৪টি,
স্কোয়ার চিনি – দেড় কাপ,
তেল – ৩ টেবিল চামচ,
দুধ – ২ টেবিল চামচ,
ভ্যানিলা – ২ চা চামচ + ১ চা চামচ,
ডিম – ৩ টা,
ময়দা – ২ কাপ,
বেকিং পাউডার – ২ চা চামচ ,
ক্রিম চিজ – ১২৫ গ্রাম ,
মার্জারিন – ১ কাপ,
আইসিং সুগার – ২ কাপ।
প্রস্তুতপ্রণালী : মাইক্রোওয়েভ বা ডবল ব্রয়েলারে অল্প একটু মাখন দিয়ে চকোলেট গলিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন যাতে তলা পুড়ে না যায়। একটি বড় বাটিতে, তেল, চিনি, দুধ, ভ্যানিলা, ডিম ও চকোলেট ভাল করে ফেটিয়ে নিন। এবার ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছাঁকনির সাহায্য ছেঁকে নিন। এবং চকোলেট মিশ্রণে একটু একটু করে ঢালতে থাকুন। আর মেশাতে থাকুন। ভাল করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ১-২ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
ওভেন ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেটে প্রিহিট করে নিন। এবার এই চকোলেট ডো থেকে ১ ইঞ্চি আকারের ছোট ছোট লেচি কেটে নিন। এই লেচিগুলিতে বেকিং ট্রেতে রাখুন লেচিগুলো একে অপরের থেকে দূরে দূরে রাখবেন, যাতে ফুলে উঠলেও গায়ে লেগে না যায়। ১০-১২ মিনিট বেক করুন। কুকিগুলি বের করে ঠাণ্ডা হতে দিন। এবার অন্য একটি পাত্রে ক্রিম চিজ, মার্জারিন, ভ্যানিলা ও আইসিং সুগার নিন। ভাল করে মেশান। যতক্ষণ না মিশ্রণটি স্মুথ হচ্ছে। এই ক্রিম দুটি কুকির ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে পরিবেশন করুন।
