ওয়ানডে ও টেস্ট ম্যাচের তুলনায় একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে টি-টোয়েন্টি ফরম্যাট। টিভি-সত্ত্ব, দর্শক আগ্রহ আর বিপুল অর্থের কারণে মাঠের খেলায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট?
টি-টোয়েন্টিতে দর্শকের উত্তেজনা ছাড়াও প্রাইজমানিই বেশ ভালো বোঝাতে পারে টি-টোয়েন্টির গুরুত্ব! বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের হিসেব দেখলেই বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংক্ষিপ্ত এই ফরম্যাট।
ভারতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মহা ইভেন্টে যে বিপুল পরিমাণ অর্থ অপেক্ষা করছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য যেটি পুরনো রেকর্ডকেও ছাপিয়ে গেছে। এই যেমন দুবছর আগের বিশ্বকাপের চেয়েও যা প্রায় ৩৩ শতাংশ বেশি!
বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করছে ১০টি দল। এখানে প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে প্রায় ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৯ লাখেরও বেশি। এই পর্ব থেকে দুই গ্রুপে দুটি করে মোট চারটি দল খেলবে সেমিফাইনাল।
সেখানেও দলগুলোর জন্য অপেক্ষা করবে বিশাল প্রাইজমানি। যা প্রায় ৭ লাখ ৫০ হাজার ডলার! বাংলাদেশি টাকায় যা প্রায় ৫ কোটি ৮৮ লাখ!
হিসেবের তো অনেক বাকি এখনই হাপিয়ে উঠেছেন! সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে যে দুটি দল খেলবে, তাদের জন্য যে প্রাইজমানি অপেক্ষা করছে সেটি শুনলে হয়তো চোখ কপালে উঠবে! শিরোপার লড়াই ছাড়াও ফাইনালে উঠলেই নিশ্চিত হয়ে যাবে প্রায় ১৫ লাখ ডলার। অর্থাৎ বিশ্বকাপ জিতুক বা না-ই জিতুক, বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ৭৬ লাখ টাকা ঠিকই জিতে নেবে।
সবশেষে আসা যাক ফাইনালে জয়ী দলের কথায়, বিশ্বকাপ জয়ের গৌরব তো আছেই, হাতে শিরোপা, এমনকি পকেট ভর্তি টাকা। গৌরব, উচ্ছ্বাসকে ছাপিয়ে প্রায় ৩৫ লাখ ডলার জিতে নেবে বিশ্বকাপ জয়ী দলটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ কোটি ৪৩ লাখ!
[খেলাধূলা] বিশ্বকাপে অংশ নেয়া কোন দল কত টাকা পাবে?
আনন্দ নগর
আশ্চর্য খবর
ধর্ম ও জীবন
নারী
ফান
ফ্যাশন
রাঁধুনি
রূপচর্চা
সাজগোজ
সায়েন্স ও টেকনোলজী
সোনামনি
স্বাস্থ্য