[খেলাধূলা] পরের ম্যাচগুলো নিয়ে যা বললেন মাশরাফি

এক রকম বাঁচা-মরার লড়াইয়ে পরের তিন ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের। অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

আগামী সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও বুধবার ভারত এবং ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পাকিস্তানের কাছে ৫৫ রানে হারের পর মাশরাফি জানান, পরের তিন ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন তারা।

'এই গ্রুপে চারটি দলই আছে যারা সেমি-ফাইনাল কিংবা ফাইনাল খেলবে'। আশা করছি, আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। মারকুটে সব ব্যাটসম্যান আছে অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার-ওসমান খাওয়াজারাও আছেন ছন্দে। এদিকে দেশের মাটিতে ভারত সব সময় কঠিন প্রতিপক্ষ।

নিউ জিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারায় তারা আরো কঠিন হয়ে উঠবে। স্বাগতিকদের হারিয়ে ভারতেও ভালো করার সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিউ জিল্যান্ড।

সুপার টেনে নিজেদের পরের তিন প্রতিপক্ষের ব্যাপারে শ্রদ্ধার কমতি নেই মাশরাফির, 'আমাদের জন্য কঠিন ও ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে'। ভারত ও নিউ জিল্যান্ড খুব ভালো ছন্দে আছে। অস্ট্রেলিয়া তো সব সময়ই কঠিন দল। এক কথায় আমাদেরকে তিন ম্যাচে তিন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট