যৌন মিলনে মেয়েদের ভূলছেলেদের আবেগ ও অনুভূতি অনেক কিছুই মেয়েদের থেকে আলাদা! যৌনতা সম্পর্কিত চিন্তা-ভাবনা এবং কামনা-বাসনাও তাই অনেকখানিই আলাদা। মেয়েদের চাহিদায় রয়েছে ভিন্নতা। তাছাড়া মেয়েরা ছোট বেলা থেকে যৌনতা সম্পর্কে যা ভেবে বড় হয়, বাস্তবতা তার থেকে অনেকটাই ভিন্ন থাকে। যৌন মিলনের ক্ষেত্রে ভুলগুলোও তাই ক্ষেত্র বিশেষে ভিন্ন। একজন ছেলে যা পছন্দ করে, অন্য একজন ছেলে তা অপছন্দও করতে পারে। তাই চেষ্টা করতে হবে স্বামী কী পছন্দ করে, আর কীসে বেশী আনন্দ পায়, তা তার প্রতিক্রিয়া থেকে জানার চেষ্টা করা। তবে কিছু বিষয় আছে, যা প্রায় সবার মাঝেই কমন এবং কিছু ভুল আছে, যা মেয়েরা যৌন মিলনের সময় প্রায়ই করে। এখানে সেরকমই কিছু ভুলের কথা বলা হলো।
প্রথমতঃ
মিলনে সক্রিয়ভাবে অংশ না নেওয়া। মেয়েরা মনে করে মিলনে সকল কাজ করার ভার স্বামীর। ফলে সে শুধু চুপ করে পড়ে থাকা ছাড়া আর কোন কাজই করে না, কোন সাড়াও দেয় না। এটা একটা মারাত্মক ভুল। এরকম করলে স্বামী যৌন মিলনে আনন্দ পায় না এবং স্ত্রীর প্রতি দ্রুত আকর্ষণ হারিয়ে ফেলে। নারী যৌন মিলনে কতোটুকু কী করলো, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, পুরুষের প্রতিটি কাজের জবাবে সাড়া দেওয়া। স্বামী কোন কিছু করে সুখ দিতে থাকলে তা হাবে-ভাবে, শব্দে স্বামীকে জানাতে হবে। আবার স্বামী কোন কিছু করলে যদি তেমন সুখ অনুভূত না হয়, সেটাও জানাতে হবে, যাতে সে আরও ভালো কিছু করে। এভাবে নারীর অংশেগ্রহণের ফলে মিলন হতে পারে আরও আনন্দঘন।
আরও একটি মারাত্মক ভুল হলো যথেষ্ট পরিমাণ আদর সোহাগ না করা। মেয়েরা মনে করে পুরুষের শরীর শক্ত, সেখানে আদর করার কী আছে! কিন্তু পুরুষ যতো শক্তিমানই হোক না কেন, সে মেয়েদের আদরের জন্য বড় কাঙ্গাল হয়। স্বামীকে অনেক চুমু খান, তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করুন ও চুমু খান। মাথায় পিঠে হাত বুলিয়ে দিন।
মিলন শেষ করে সাথে সাথে উঠে যাওয়া আরেকটি মারাত্মক ভুল। মিলন শেষে স্বামীর সাথে অন্তরঙ্গ সময় কাটান, হাসি-গানে-গল্পে মুখর হোন। এতে আপনাদের সম্পর্কের টান বৃদ্ধি পাবে ও প্রেমময় হয়ে উঠবে দাম্পত্য জীবন।
