কাউকে অতিরিক্ত ভালোবাসা কি ঠিক? জেনে নিন!
সঙ্গীর জন্য ভালোবাসা কম-বেশি সব প্রেমিক/প্রেমিকার মধ্যেই রয়েছে। অনেকে প্রেমিক/ প্রেমিকা আছেন যারা তার ভালোবাসার মানুষটিকে এতটাই ভালোবেসে ফেলে যে একটা সময় দেখা যায় কিছু কারণে তাদের সম্পটাই নষ্ট হওয়ার পথে চলে। এমনই কিছু পাওয়া গেছে lovepanky, likelovequotes এবং boldsky । কি কারণে আপনি সঙ্গীকে অতিরিক্ত ভালোবাসার পরেও সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, এটাই ভাবছেন তাই তো? আসুন দেখে নেই কেন-
* আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলেন তখন আপনি সবসময় চাইতে থাকবেন সে যেন আপনার আয়ত্তের মধ্যে থাকুক। সবসময় ফোনে কথা বলার মাধ্যমে তাকে কাছে কাছে রাখা চেষ্টা করনে। এরকম আরো অনেক কিছুই করে থাকেন। ফলে দেখা যায় যে একটা সময় আপনার সঙ্গী তার স্বাধীনতাই প্রায় হারাতে বসে। কোনো মানুষই কিন্তু তার স্বাধীনতা হারাতে পছন্দ করে না। অনেকে ভালোবাসার জন্যে তা করে না। ফলে একসময় দেখা যায় ভালোবাসার প্রতি তার আগ্রহই হারিয়ে যায়।
* সব প্রেমিক/প্রেমিকাই চায় তার ভালোবাসার মানুষটিকে নিজের মতো করে পরির্বতন করে নিতে। আর আপনি যখন তাকে অতিরিক্ত ভালোবাসবেন কখনই কিন্তু এটা করবেন। তবে দেখা যায় অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না। যেহেতু আপনি তাকে তার মত দেখেই ভালোবেসেছেন সুতরাং তাকে তার মতই থাকতে দেওয়াই ভালো। আর আপনিও আপনার মতই থাকুন। কারণ এটিও আপনার ভালোবাসা শেষ করে দিতে পারে।
* অতিরিক্ত ভালোবাসেন বলে আপনার মনে মধ্যে থাকে তাকে হারানোর একটা ভয়। কোনো কারণে যাতে আপনাদের মধ্যে মান অভিমান না হয় তাই সঙ্গীকে অনেক কিছুই বলেন না। এমনকি কোন অন্যায় করলেও তাকে সেটা বলে না। কিন্তু আপনি জানেন কি, সম্পর্কের মধ্যে মান অভিমান, খুনসুটি আপনার ভালবাসাকে আরো মজবুত করে দেবে। আর তা না হলে দেখা যাবে আপনার সম্পর্কটাই পানসে হয়ে যাবে।
* অনেকেই ভাবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে ব্যক্তিগত বলতে কিছু নেই। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রত্যেক মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু ব্যপার থাকে যা কাউকেই বলা যায় না। ঠিক তেমনটি আপনার সঙ্গীর ক্ষেত্রেও হতে পারে। তাই তার ব্যক্তিগত বিষয়ে কথা না বলাই ভালো। সবসময় চেষ্টা করুন ভালোবাসার মানুষটির উপর বিশ্বাস রাখতে।
* আপনার সম্পর্কে ঘনিষ্ঠতা মাঝে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন সবসময়। কারণ অনেক সময় সম্পকের্র দূরত্ব ভালবাসাকে আরও মজবুত করে থাকে। অতিরিক্ত ভালোবাসা আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা অতিরিক্ত করে ফেলে যা সম্পর্কটাই নষ্ট করে দিতে পারে।
