প্রথিবীতে প্রায় সব পেমিক-প্রেমিকার মধ্যেই বেশ কিছু দিক মিল পাওয়া যায়। তবে দেখা যায় অনেক প্রেমিক-প্রেমিকা আছে যারা ভালোবাসার সত্বেও তার ভালোবাসার মানুষটির কাছে নিজের ভালোবাসার বর্হিপ্রকাশ ঠিকভাবে করতে পারেন না। এক্ষেত্রে কিছু ব্যবহারের মাধ্যমে নিজের ভালোবাসটা তার কাছে প্রকাশ করতে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। এতে আপনার সম্পর্কটাও অনেকটা মজবুত হতে পারে। চলুন দেখে নেই বিষয়গুলো কি-
* প্রেমের ক্ষেত্রে প্রথম কথা হলো আপনি আপনার সঙ্গীকে যত ভাল বুঝতে পারবেন, তত ভাল প্রেমিক-প্রেমিকা হবেন আপনি। তাই চেষ্টা করুন পারস্পরিক বোঝাপড়াটা ঠিক রাখতে। বুঝতে চেষ্টা করুন সে কি চায়। আর সঙ্গীকে বুঝতে হলে তাকে তো সময় দেবেনই, নিজেকেও সময় দিন।
* আপনার প্রেমিকার সাথে কিছু কিছু সময় শিশুসুলভ আচরণ করুন, আবার প্রয়োজনে হলে অভিভাবকের ভূমিকা পালন করুন। কিন্তু প্রেমিক-প্রেমিকার মধ্যে সবসময় একটি বন্ধুত্বও থাকা প্রয়োজন। হয়তো দেখবেন কদিন পর আপনাকে সে নিজেই বলবে, তোমার মত প্রেমিক-প্রেমিকা হয় না।
* প্রমিক-প্রেমিকা দুজনই দুজনের সাথে সবসময় মন খুলে কথা বলার চেষ্টা করুন। নিজের কোনো ভুল হলে তা পরস্পর স্বীকার করুন। এতে আপনার তো ভাল লাগবেই, আপনার সঙ্গীরও অজান্তে অনেকটা মন জয় করে নিতে পারবেন। তবে নিষ্ঠুর সত্যি বলতে যাবেন না। যে সত্যি আপনার প্রেমিকাকে কষ্ট দিতে পারে।
* সঙ্গীর স্বপ্নগুলোকে নিজের বলে ভাবুন চেষ্টা করুন। যেহেতু আপনি তাকে ভালোবাসেন তাই তার ভালো লাগা গুলোকে ভালোবাসুন। যেমন সে কি করতে ভালোবাসে অথবা সে লেখাপড়া শেষ করে কি হতে চায় ইত্যাদি। আপনি যদি সেই বিষয়ে দক্ষ নাও হয়ে থাকেন অন্তত চেষ্টা করুন তাকে সেই ব্যপারে উৎসাহ দিতে।
* প্রমিক-পেমিকা পরস্পর পরস্পরের সাথে সব সময়ে সব পরিস্থিতিতে হাসিখুশি থাকার চেষ্টা করুন। কারণ অনেক ক্ষেত্রে আপনার এই হাসিমাখা মুখ আপনাদের কোনো কঠিন পরিস্থিতিকে ঠা-া করে ফেলতে পারে। আর একে অপরকে হাসানোর চেষ্টা করুন। এতে আপনার সম্পর্কটা মধুর হবে।
