এই বিষয়গুলো স্ত্রীর কাছে লুকালেন তো বউ হারালেন


* আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন তার সব চাহিদা পূরণ করেন ইত্যাদি সবই করুন কিন্তু স্ত্রীর কাছে এই ৫টি ব্যাপার কথনই লুকাবেন না। কারন আপনার লুকানো ব্যাপার হয়ত পরে আপনার স্ত্রী অন্যকোনো ভাবে জানতে পারলে আপনি তো গেলেন। এমনও হতে পারে জিনিসটি বড় আকারে ধারণ করে আপনাদের সংসারটাই ভেঙ্গে গেলো। স্বামী-স্ত্রী সম্পর্কটাই বলতে পারেন সরু সুঁতোয় বাঁধা। একটু হ্যাঁচকা টান পড়লেই সব শেষ। তাই স্ত্রীকে অন্তত সব সময় খুশি রাখতে এই ব্যাপার লুকিয়ে না রেখে শেয়ার করুন। আসুন জেনে নেই ৫ টি জিনিস কি কি-

১) বিয়ের আগে অনেকেরই পুরনো প্রেম থাকতে পারে। তাই বলে বিয়ের পর স্ত্রীর কাছে তা লুকিয়ে রেখে ভালো সেজে থাকার কোনো মানেই হয় না। আপনার জীবনে পুরনো প্রেম ছিল, এটা হতেই পারে। তাই এটা না লুকিয়ে নিজ থেকেই স্ত্রীকে জানিয়ে দিন। এতে আপনার স্ত্রীর আপনার প্রতি বিশ্বাস মজবুত হবে। আর যদি আপনি লকিয়ে রাখেন আর আপানার স্ত্রী অন্যভাবে জেনে ফেলে তাহলেই আপনার আর রক্ষে নেই।
২) আপনার কাদের সাথে মেলামেশা সেই ব্যাপারে সবসময় আপনার স্ত্রীকে অবগত রাখুন। আপনার স্ত্রী যেন জানতে পারেন যে, আপনি কাদের সঙ্গে সময় কাটান।
৩) আপানার স্ত্রীর কাছে পুরনো সব ব্যাপার নিয়ে এমন ভাব করবেন না যাতে সে মনে না করে যে আপনি কিছু লুকোচ্ছেন তার কাছে। কারণ মেয়েরা কিছুতেই মানতে পারবে না তাঁর স্বামী তাঁর থেকে কিছু লুকোচ্ছে। তাই পুরনো সব কিছু নিয়েই খুব সাধারণ ব্যবহার করুন।
৪) আপনার কোনো দুর্বলতা থাকলে সেটা অবশ্যই আপনার স্ত্রী সাথে শেয়ার করুন। এতে ভাববেন না যে তাঁর কাছে ছোট বা দুর্বল হয়ে যাবেন। হতে পারে এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে ওই দুর্বলতা কাটিয়ে উঠতে নিশ্চয়ই সাহায্য করবে।
৫) আপনার ছেলে বন্ধুদের সঙ্গে আপনি সময় কাটাতেই পারেন আলাদা করে। কিন্তু সেটা তাঁকে না জানিয়ে না করাই ভালো হবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট