বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের আস্তে আস্তে করে শারীরিক গঠনের পরির্বতন হতে থাকে। পাশাপাশি তাদের মানসিক পরির্বতনও দেখা দেয়। এই সময়ে তারা হীনমন্যতায় এবং উদাসীনতায় ভূগতে থাকে। ফলে এই সময়ে তাদের খাওয়ার ব্যাপারেও দেখা দেয় অনিয়ম। অথচ বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শরীরের যত্ন নেয়া খুবই প্রয়োজন।
বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের ছেলেমেয়েদের খাবারের রুচির পরির্বতন ঘটে। ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারের প্রতি তাদের বেশি আগ্রহ লক্ষ্য করা যায়। তাই এই ক্ষেত্রে অভিভাকদের তাদের খাবারের প্রতি সচেতন হতে হবে কারণ প্রয়োজনীয় পুষ্টির অভাবে এই সময়ে ছেলেমেয়েদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে।
* এই সময়ে আপনার ছেলেমেয়েকে সবুজ শাক-সবজি, ফলমূল, সামুদ্রিক মাছ, দুধ ও ডিম খাওয়াতে হবে। অনেক ছেলেমেয়ে দুধ, ডিম খেতে চায় না। দুধ-ডিমের তৈরি দই, সিমুই, পুডিং প্রভৃতি তৈরি করে খাওয়াতে পারেন।
* হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাবার ছেলেমেদের শক্তি বৃদ্ধিতে উপকারী আর প্রতিদিন সেদ্ধ ডিম, সামুদ্রিক মাছ খাওয়াতে পারলে ভালো হয়। খাবারের সঙ্গে পর্যাপ্ত বিশ্রামের প্রতি লক্ষ্য রাখতে হবে।
