কিনসে ইন্সটিটিউট কিছুদিন আগেই জানিয়েছেন এমন এক তথ্য যা আপনি জেনে অবাক হবেন। এই গবেষণায় উঠে এসেছে একজন পুরুষ প্রতি ৭ সেকেন্ড পরপর সেক্সের কথা চিন্তা করে থাকেন। অর্থাৎ তারা প্রতি এক ঘণ্টায় ৫০০ বার এবং ১৬ ঘণ্টায় ৮০০০ বার এই সেক্স বিষয়ক চিন্তা ভাবনা করে থাকেন। আরও অবাক হবেন শুনে যে এই হিসাব শুধুমাত্র তাদের জেগে থাকার মুহূর্তে আর ঘুমের ভেতরে এই বিষয়ে চিন্তা করা তো আছেই।
কিছুদিন আগেই কিনসে ইন্সটিটিউট এই বিষয়ের উপরে গবেষণা করে জানিয়েছে যে মোট হিসাবে পুরুষরা প্রতি ৭ সেকেন্ড পরপর সেক্স বিষয়ে চিন্তা করে থাকেন যা মহিলাদের তুলনায় অনেক বেশি। গবেষণাটিতে কিনসে ইন্সটিটিউটের গবেষকরা মহিলা, পুরুষ এমনকি বৃদ্ধদেরও জিজ্ঞাসা করেন যে ‘আপনি সেক্স বিষয়ে দিনে কতবার চিন্তা করেন?’ প্রতিত্তরে ৫৪ শতাংশ পুরুষ বলেছেন তারা দিনের প্রায় সময়ই এই বিষয়ে চিন্তা করেন, ৪৩ শতাংশ পুরুষ বলেছেন প্রতি সপ্তাহের কিছু সময় বা মাসের কিছু সময় তারা সেক্স বিষয়ে চিন্তা করে থাকেন এবং মাত্র ৪ শতাংশ পুরুষ বলেন মাসে একবারেরও কম সময় তারা এই বিষয়টি নিয়ে চিন্তা করে থাকেন। যেখানে মহিলাদের ১৯ শতাংশ প্রতিদিন বা দিনের কিছু সময়, ৬৭ শতাংশ প্রতি সপ্তাহের বা প্রতি মাসের কিছু সময় এবং মাত্র ১৪ শতাংশ নারী মাসে একবারেরও কম সেক্স বিষয়ক চিন্তা ভাবনা করে থাকেন। সুতরাং দেখা যায় পুরুষরা অন্যান্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে সেক্স বিষয়ক চিন্তা করে থাকেন।
সম্প্রতি ওহিও ইউনিভার্সিটি কিছুটা ভিন্নভাবে এই গবেষণাটি চালিয়েছে। তারা ১৮-২৫ বছর বয়স্কদের এই গবেষণার অন্তর্ভূক্ত করেন এবং তাদেরকে সেক্স, খাবার এবং ঘুম বিষয়ক মতামত প্রকাশ করতে বলেন। গবেষণাটিতে দেখা যায় গড়ে পুরুষরা তাদের মোট চিন্তার ১৯ শতাংশ সেক্স বিষয়ক চিন্তা করে থাকেন যেটি ১.২৬ ঘণ্টার মধ্যে একবার। যেখানে তারা মাত্র ১৮ বার খাদ্য নিয়ে ও ১১ বার ঘুম নিয়ে চিন্তা করে থাকেন। অন্যদিকে নারীরা তাদের চিন্তার মধ্যে ১০ বার সেক্স নিয়ে, ১৫ বার খাদ্য নিয়ে এবং ৮.৫ বার ঘুম নিয়ে চিন্তা করে থাকেন।
