ব্রণের নানান রকম চিকিৎসা রয়েছে। তবে সকল চিকিৎসা করানোর পরেও কিন্তু ব্রণ সম্পূর্ণরুপে নিরাময় হয়না। কিংবা কিছুদিন পর আবার ব্রণ দেখা দেয়। অনেকের ত্বক খুব বেশি সেন্সেটিভ হয়ে থাকে। ফলে ব্রণ হয়ে মুখের ত্বক ফেটে গিয়ে রক্ত এবং পুঁজ নির্গত হয়। সাথে যন্ত্রণা হয় অসহ্য। আপনি ওষুধ প্রয়োগে সাময়িক ভাবে ব্রণ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিকই; তবে ব্রণ যেহেতু একটি এলারজি সম্পর্কিত রোগ তাই আপনার লাইফ স্টাইলের উপর নির্ভর করে ব্রণ কমা বা বাড়া।
ব্রণ কমিয়ে আনতে আপনার কিছু সাধারণ কাজ করতে হবে যা ব্রণ কমার পাশাপাশি আপনার লাইফ স্টাইলেও ভালো প্রভাব ফেলবে। চলুন জেনে নিই আপনাকে যা যা করতে হবে।
[ রাত জাগা পরিহার ]
আপনাকে অবশ্যই ব্রণ থেকে মুক্তি পেতে হলে বেশি রাত জাগা যাবেনা। রাত জাগলে আপনার ত্বকে ব্রণ বৃদ্ধি পাবেই। আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এবং সকালে তাড়াতাড়ি উঠে যাবেন। এভাবে নিয়মিত পরিমিত ঘুম আপনার ত্বকে ব্রণ অনেকটাই কমিয়ে দিবে।
[ খাবারের অভ্যাস ]
ত্বকে ব্রণ উঠার সাথে আপনার খাদ্যাভ্যাস অনেকটাই সম্পর্কিত। আপনি যদি ব্রণ থেকে নিস্তার পেতে চান, তবে অবশ্যই তৈলাক্ত খাবার, অর্থাৎ ভাঁজা পোড়া খাবার, অধিক তেল যুক্ত খাবার পরিহার করতে হবে। এছাড়া চকলেট খাওয়া কমিয়ে দিন। মনে রাখবেন চকলেট আপনার ব্রণ বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখে।
