ফ্রায়েড এগ রোস্ট



উপকরণ: হাঁসের ডিম ৪টে, পেঁয়াজ কুচানো ৩টে, রসুনকুচি ১ টেবলচামচ, টোম্যাটো কুচানো ২টো, সাদা তেল প্রয়োজনমতো, হলুদগুঁড় ১/২ চা-চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, নুন স্বাদমতো।

প্রণালী: কড়াইতে তেল গরম করে ডিম ভেজে নিন। এবার তেলে পেঁয়াজকুচি দিন। স্বচ্ছ হলে রসুন ও টোম্যাটো দিয়ে নাড়ুন। টোম্যাটো নরম হলে হলুদ, লঙ্কা ও নুন দিয়ে কষে নিন। অল্প জল দিন। ফুটে উঠলে ফ্রায়েড এগ দিয়ে ফুটিয়ে নিন। জল শুকিয়ে এলে নামিয়ে নিন। শুকনো শুকনো পরিবেশন করুন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট