গরমেও প্রাণবন্ত সুন্দর বৈশাখের সাজ ঠিক রাখার কিছু কৌশল

নতুন পোশাক আর সাজগোজের চরম শত্রু হল গরম। তবে পোশাকের গরমকে ছাপিয়ে তীব্রতর হয় সাজগোজের গরম। এবারের বৈশাখে বর্ষা আর গরমের মধ্যে হওয়ায় চিন্তিত আপনার শখের সাজ-পোশাক নিয়ে। কারণ, পোশাকের সঙ্গে মিলিয়ে সাজ পূর্ণ হওয়ার পর রাজ্যের গরম এসে ভর করবে মুখে। একটু সময় পর ঘেমে খসে পড়ে শখের সাজ। সুন্দর দেখানোর প্রচেষ্টা বৃথা হয় যাবে একেবারেই।

সব চিন্তাকে দূরে ঠেলে গরমেও প্রাণবন্ত সুন্দর সাজ ঠিক রাখার কিছু কৌশল শিখে নিন এখনই।
  •  ভারি ফাউন্ডেশন ও বেশি ক্রিম ব্যবহার করা যাবে না। বেশি ক্রিম বা ফাউন্ডেশনে ত্বক ঘামলে তা গলে পড়বে, থকথকে দেখাবে। হালকা ফাউন্ডেশনের উপর এসপিএফ সহ ম্যাট পাউডার ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন।
  • গরমে লিপ গ্লসের চেয়ে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো। গোলাপি লিপস্টিক গ্রীষ্মকালে বেশ মানানসই।
  • গরমে চোখের মেকাপ অত্যন্ত জটিল। নিউট্রাল টোনের স্টিক, পানিনিরোধী মাশকারা ও লাইনার ব্যবহার করতে পারেন। হালকা করে আইশ্যাডো দিয়ে রাঙিয়ে নিতে পারেন চোখের পাতা। গাঢ় আইলাইনার এই গ্রীষ্মের সন্ধ্যায় অসাধারণ লাগবে। তবে ডিপ আইশ্যাডো ইনডোর কোনো প্রোগ্রামেই মানানসই হতে পারে।
  • পায়ের নখে উজ্জ্বল গাঢ় রংয়ের নেইল পলিশ লাগাতে পারেন। বর্তমান ট্রেন্ডে গাঢ় উজ্জ্বল রঙের লেইল পলিসের প্রচলন অনেক বেশি। বিশেষ করে পায়ের নখে তো বটেই। আপনি যদি খোলা জায়গায় হাঁটতে চান বা চপ্পল পায়ে হাঁটতে চান তাহলে অবশ্যই পোশাকের ভেতর থেকে গাঢ় একটি রঙ বাছাই করুন। এবার সেই রঙের নেইলপলিস লাগিয়ে পাকে দিতে পারেন জাঁকজমক একটি লুক।
  • হাতের নখে দিতে পারেন নানা রকম আর্ট। হাতের পাঁচটি আঙুলে দুটি বা তিনটি রঙের নেইলপলিসের এখন দারুণ মিশ্রণ চলছে। সেভাবে সাজিয়ে নিতে পারেন আপনিও।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট