ইমারজেন্সি পিল খেলে অনেক ক্ষেত্রে যে সমস্যা হয়!


ইমারজেন্সি পিল বা আই-পিল ৭২ ঘন্টার মধ্যে হলে একটাই যথেষ্ট,  তবে খাওয়ার ৩০ মিনিট পর যদি বমি হয় তবে আরেকটি খেতে হবে। আকস্মিক অঘটনের কয়েক ঘণ্টার মধ্যে ইমারজেন্সি পিল খেলে বিপদের আশঙ্কা থাকে না। তবে এটি নিয়মিত খাওয়া ঠিক নয়।
* ইমারজেন্সি পিল খেলে যে সমস্যা হতে পারে :
# প্রচুর পরিমাণে প্রজেস্টেরন হরমোন থাকলেও কারও কারও ক্ষেত্রে সামান্য গা -বমি, মাথা ঝিমঝিম, ক্লান্তি, একটু মাথাব্যথা, পেট ফাঁপা , কখনও সখনও সামান্য ব্লিডিং ছাড়া আর কোনও সমস্যা হয় না৷
# এই পিল খেলে পরের পিরিয়ডটা ক ‘দিন পিছিয়ে যেতে পারে৷ পিল খাওয়ার পর মোটামুটি সন্তাহ তিনেকের মধ্যে পিরিয়ড হয়৷ তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই৷
# নিয়মিত খেলে, অর্থাত্ এর অপব্যবহার হলে ভবিষ্যতে ডায়াবিটিস, গলব্লাডারে পাথর বা ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটু সজাগ থাকা দরকার৷
 যে সময় ইমারজেন্সি পিল ঠিক নয়:
–    কখনও হার্টঅ্যাটাক বা স্ট্রোক হয়ে থাকলে।
–    মাইগ্রেনের সঙ্গে নিউরোলজিকাল কিছু উপসর্গ থাকলে।
–    জন্ডিস বা বড় ধরনের লিভারের অসুখ থাকলে।
–    পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজের রোগী।
–    নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতির পরিবর্তে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট