চেক প্রজাতন্ত্রের চার্লস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চোখের রঙ এবং আচরণের যোগসূত্র খোঁজে পেয়েছেন। তাদের মতে, চোখের রঙ প্রকাশ করে আচরণের মাত্রা। যেমন- গবেষণায় উঠে এসেছে, বাদামি ও হালকা বাদামি রঙের চোখ শুধু বিশ্বস্ত নয়, আকর্ষণীয়ও বটে। তাহলে আসুন দেখে নেই গবেষকদের ভাষায় কোন রঙের চোখে কেমন আচরণ লুকিয়ে আছে।
* ধূসর চোখ : ধূসর চোখের ব্যক্তিরা কম আক্রমণাত্মক, ভদ্র এবং বুদ্ধিমান হয়। সংবেদনশীলতা তাদের ভিতরের শক্তি। তারা কথায় নয় কাজে বিশ্বাস করে। বিশ্লেষণধর্মী চিন্তা, যৌক্তিকতা এবং স্বচ্ছ মনমানসিকতা তাদের অন্যতম চারিত্রিক গুণ।
* হালকা বাদামি চোখ : কমনীয়তা বা মার্জিত চরিত্র তাদের অন্যতম বৈশিষ্ট্য। তারা সাধারণত কৌতুকপ্রিয়, স্বাধীন, সাহসী, রোমান্টিক হয়। এই চোখের অধিকারীরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। স্বতঃস্ফূর্ততা তাদের বিশেষ গুণ।
* কালো বাদামি চোখ : বিশ্বস্ততা, আকর্ষণীয়, আত্মবিশ্বাসী, চমৎকার মনের মানুষ হয়। তাছাড়া, প্রকৃতি প্রেমিক, ধর্মপরায়ণ এবং সুদৃঢ় মস্তিষ্ক অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য তাদের।
* কালো চোখ : কালো চোখের ব্যক্তিরা দায়িত্বশীল এবং প্রগাঢ় স্বভাবের হয়। তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা খুবই আশাবাদী। মানুষের উপকারে সবসময় নিজেদের উৎসর্গ করে। কিন্তু তারা অনেক কিছুই গোপন করে। নিজের সম্পর্কে তেমন কথা বলতে পছন্দ করে না।
